Slide

Slide

Slide

Slide

Slide

প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস

মাদ্রাসার নামঃ পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা

ঠিকানাঃ ডাকঘরঃ দক্ষিণভাগ, বড়লেখা, মৌলভীবাজার।

EIIN: 129570

মাদ্রাসা কোড: ১৮৮০৩

MPO কোড: 1301082301

প্রতিষ্টাকাল: ১লা জানুয়ারী ১৮৯৮ খ্রীঃ

প্রতিষ্ঠাতা অধ্যক্ষ : পাথারিয়ার ছাহেব হযরত শাহ সুফী আল্লামা শরাফত আলী চৌধুরী আল কদমী (রহ)।

প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: অত্র মাদ্রাসাটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের গাংকুল মৌজায় অবস্থিত। আল্লামা শরাফত আলী চৌধুরী ১৮৯০ইং খ্রীস্টাব্দে ভারতের কলিকাতা আলিয়া মাদ্রাসা হইতে কৃতিত্বের সহিত এম.এম ডিগ্রী অর্জন করতঃ নিজ এলাকায় ইসলাম প্রচারের মহৎ উদ্দেশ্যে সর্বপ্রথম তিনি নিজ বাড়ীর টংগী ঘরে ০১-০১-১৮৯৮ খ্রীস্টাব্দে ফুরকানীয়া ও হিফজ খানা হিসাবে মাদ্রাসাটি শুরু করেন । উক্ত মাদ্রাসায় অধ্যয়নরত দুরের শিক্ষার্থীদের থাকা খাওয়ার জন্য নিজ বাড়ীতে একটি নোঙ্গর খানা প্রতিষ্টা করেন। ১৯২০ খ্রীঃ পর্যন্ত আমৃতু তিনি মাদ্রাসাটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাহার সুযোগ্য পুত্র গাংকুলের ছাহেব হিসাবে খ্যাত হযরত শাহ সুফী আল্লামা মুফতী ছাদ উদ্দিন শরফী চৌধুরী আল কদমী (রহ) মাদ্রারাসাটির প্রধানের দায়িত্ব গ্রহন করেন। বৃটিশ শাসনের পর ১৯৫০ সাল পর্যন্ত মাদ্রারাসাটি তাহাদের বাড়ীর টংগী ঘরে ছিল।

অত:পর মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বড় পরিসরে মাদ্রাসাটি স্থানান্তর করার আবশ্যকতা দেখা দেয়। তখন গাংকুল নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জনাব মো: ছমদু আলী সাহেব নিজ বাড়ীর সামনে অবস্থিত ৩০ শতক ভুমি মাদ্রাসার নামে দান করায় ১৯৫১ সনে মাদ্রাসাটি বর্তমান স্থানে স্থানান্তর করা হয়। উক্ত সময়ে গাংকুল গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট জমিদার জনাব নুর উদ্দিন চৌধুরী সাহেব মাদ্রাসার ছাত্র শিক্ষক দের পানিয় জলের সুবিধার জন্য মাদ্রাসা সংলগ্ন ১১১ শতক আয়তনের একটি বিশাল পুকুর মাদ্রাসার নামে দান করেন। অত:পর মাদ্রাসার ক্লাশ ও ছাত্র সংখ্যা বৃদ্ধির কারনে ক্যাম্পাসের আয়তন বৃদ্বির জন্য উক্ত গাংকুল গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেব ও উনার পরিবারের পক্ষ হতে ৩২শতক ভুমি মাদ্রাসার নামে দান করেন। সব মিলিয়ে মাদ্রাসা ক্যাম্পাসের মোট অখন্ড ভুমি ১.৭৩ শতক।

উল্লেখ্য যে, মাদ্রাসাটি পুর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬৪ সনে দাখিল, ১৯৬৭ সনে আলিম এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৭৮ সনে মাদ্রাসাটি ফাজিল স্তরে স্বীকৃতি লাভ করে। অত:পর বাংলাদেশ সরকারের এক নির্বাহী আদেশে ০১/১২/১৯৮৪ ইংরেজি হইতে মাদ্রাসাটি একসাথে ফাজিল স্তরে এম.পি.ও ভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসায় ৩০ জন শিক্ষক / কর্মচারী সহ ৯ শতাধিক শিক্ষার্থী লেখা পড়া করিতেছে।

মাদ্রাসার প্রতি বছরের পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক । মাদ্রাসার শিক্ষার মান এবং চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করিতেছি ।

ফজলুল হাসান মোহাম্মদ ইউসুফ আলী

অধ্যক্ষ মহোদয়ের বাণী

“

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা মৌলভীবাজার জেলার শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ০১-০১-১৮৯৮ খ্রি. থেকে অদ্যাবধি এ মাদ্রাসাটি অতি সুনামের সহিত বড়লেখা তথা মৌলভীবাজার জেলার বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

এ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে অতি সুনামের সাথে কর্মরত আছেন। আমি মাদ্রাসার সার্বিক উন্নয়নের স্বার্থে সম্মানিত এলাকাবাসী, অভিভাবক মন্ডলী, গভার্ণিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষকদেরকে নিয়ে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। এলাকার মানুষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব অর্পন করেছেন, তা আমি নিতান্ত সততা ও বিশ্বস্থতার সহিত পালন করে যাচ্ছি।

অত্র এলাকায় একটি সুশিক্ষিত, ধার্মিক ও কর্মবীর জাতি গঠনে এই মাদ্রাসাটি সক্রিয় ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। এলাকার শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময়ই আমাদের পাশে ছিলেন, এজন্য আমি তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাদ্রাসার সার্বিক উন্নয়নে আগামী দিনগুলোতেও আমি তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করি।

আমি এই মাদ্রাসায় বিগত ২০১৪ সনে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি। আমার যোগদানের পর থেকেই আমি আমার সহকর্মীদেরকে নিয়ে মাদ্রাসাটিকে একটি আদর্শ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তরিকতা, দক্ষতা এবং নিষ্টার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি । কর্মরত সকল শিক্ষক/শিক্ষিকাদের নিরলস প্ররিশ্রমে এই মাদ্রাসাটি ২০১৫ইং সনে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে পুরষ্কৃত হয় । তা ছাড়া ২০১৭ইং সনের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অত্র মাদ্রাসাটি বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে স্বীকৃত হয় । সহপাঠক্রমিক কার্যক্রমেও অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সনে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। শিক্ষার গুনগত মান উন্নয়ন ও জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে।

ফজলুল হাসান মোঃ ইউসুফ আলী

কামিল ও এম.এ (১ম শ্রেনী)

অধ্যক্ষ

পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা।

ফজলুল হাসান মোহাম্মদ ইউসুফ আলী
মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম

সভাপতি মহোদয়ের বাণী

“

“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে এগিয়ে চলুক আগামী প্রজন্ম।”

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

শিক্ষা জাতির মেরুদণ্ড, আর নৈতিকতাই শিক্ষার প্রকৃত সৌন্দর্য। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান কেবল জ্ঞান বিতরণের কেন্দ্র নয়; এটি মানুষ গড়ার কারিগর, মূল্যবোধ বিকাশের আলোকবর্তিকা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণের ভিত্তি।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাংকুল গ্রামে অবস্থিত পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে জ্ঞানভিত্তিক, নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলেছে।

আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সহায়তা করা নয়; বরং তাদের সৎ, যোগ্য, আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীর মেধা, শিক্ষকের নিষ্ঠা, অভিভাবকের সহযোগিতা এবং পরিচালনা পর্ষদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্যের শিখরে পৌঁছাতে পারে।

আমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সম্মিলিত সহযোগিতায় আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা, সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।

মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন এ প্রতিষ্ঠানকে ইলমে নাফে, আমলে সালেহ ও আলোকিত মানুষ তৈরির এক অনন্য কেন্দ্র হিসেবে কবুল করেন। আমিন।

“শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, নৈতিকতার জয় হোক জীবনের প্রতিটি স্তরে।”

মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম

পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা

সভাপতি,

গভণিংবডি

অত্র মাদ্রাসা

মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম
0+
Classes
0+
Students
0+
Teachers
0+
Staffs

Visual Journey

Gallery

View All Pictures
School

Nov 01, 2026

School

School

Nov 01, 2026

School

Gangkul_Madrasah (1)

Nov 01, 2026

Gangkul_Madrasah (1)

Gangkul_Madrasah (2)

Nov 01, 2026

Gangkul_Madrasah (2)

Gangkul_Madrasah (3)

Nov 01, 2026

Gangkul_Madrasah (3)

Gangkul_Madrasah (4)

Nov 01, 2026

Gangkul_Madrasah (4)

Gangkul_Madrasah (5)

Nov 01, 2026

Gangkul_Madrasah (5)

Gangkul_Madrasah (6)

Nov 01, 2026

Gangkul_Madrasah (6)

School

Nov 01, 2026

School

School

Nov 01, 2026

School

Gangkul_Madrasah (1)

Nov 01, 2026

Gangkul_Madrasah (1)

Gangkul_Madrasah (2)

Nov 01, 2026

Gangkul_Madrasah (2)

Gangkul_Madrasah (3)

Nov 01, 2026

Gangkul_Madrasah (3)

Gangkul_Madrasah (4)

Nov 01, 2026

Gangkul_Madrasah (4)

Gangkul_Madrasah (5)

Nov 01, 2026

Gangkul_Madrasah (5)

Gangkul_Madrasah (6)

Nov 01, 2026

Gangkul_Madrasah (6)

Student Demographics

0
EBTEDAYE-ONE
0
EBTEDAYE-TOW
0
EBTEDAYE-THREE
0
EBTEDAYE-FOUR
0
EBTEDAYE-FIVE
0
DAKHIL-SIX
0
DAKHIL-SEVEN
0
DAKHIL-EIGHT
0
DAKHIL-NINE
0
DAKHIL-TEN
0
ALIM-1ST YEAR
0
ALIM-2ND YEAR
0
FAZIL-1ST YEAR
0
FAZIL-2ND YEAR
0
FAZIL-3RD YEAR

Summary

  • Total Students 0
  • Boys 0
  • Girls 0
  • Muslim 0
Emergency phone numbers Emergency phone numbers